, , ,
শিরোনাম
৫ জেলের মরদেহ পাওয়ার গুজবে কবর খুঁড়লেন স্বজনরা বিদিশা সিদ্দিক গ্রেপ্তার মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সড়কের পাশে ফেলে রাখা ব্যাগে কান্নার শব্দ, উদ্ধার সদ্যোজাত কন্যাশিশু ​উত্তাল সাগরে ট্রলারডুবি, পাথরঘাটার ৫ জেলের মরদেহ উদ্ধার এক বেসরকারি হাসপাতালে সিজারের পর ১০ প্রসূতির যক্ষ্মা শনাক্ত, তদন্তে কমিটি ববি’র ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ চিরতরে চলে গেলেন আজন্ম কষ্ট ও দারিদ্র্যতার সাথে যুদ্ধ করা শতবর্ষী এক সংগ্রামী নাড়ী মায়া রানী দাস
চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী

চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

তালাবদ্ধ ভবনে চুরি করতে গিয়ে গ্রামবাসীর কাছে হাতেনাতে ধরা পরেছে চোর। উত্তেজিত জনতা চোরকে আটকের পর বেঁধে ন্যাড়া করে দিয়েছে।

খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চোরকে উদ্ধার করেছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের।

আটক চোর ইউসুফ হাওলাদার (২৫) একই ইউনিয়নের বাঘমারা গ্রামের রব হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (২৭ জুলাই) ফজরের পরপরই কটকস্থল গ্রামের আনোয়ার তালুকদারের ভবনের ব্যালকুনি বেয়ে চিলেকোঠার দরজা ভেঙ্গে ভবনে প্রবেশ করে চোর ইউসুফ। ভবনে কেউ না থাকায় এবং বাহির থেকে তালাবদ্ধ থাকায় ভবনের আলমিরা ও আসবাবপত্র তছনছ করে ফেলে।

এসময় পাশের বাড়ির লোকজন টিউবওয়েল থেকে পানি নিতে এসে ভবনের মধ্যে ভাংচুরের শব্দ শুনতে পায়।

পরবর্তীতে লোকজন জড়ো হয়ে ওই ভবন থেকে চোর ইউসুফকে আটক করে গণপিটুনি দিয়ে বেঁধে মাথা ন্যাড়া করে দিয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, ৯৯৯ এর সংবাদে জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসা হয়েছে।

তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকলে কিংবা ভুক্তভোগি কোন পরিবার অভিযোগে দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost