, , ,
শিরোনাম
বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল অ্যাম্বুলেন্স নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’ মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলার ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ দুই বোনকে ভারতে পাচার, অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড
মেহেন্দিগঞ্জে ঘুমন্ত গৃহবধুর কান থেকে সোনার দুল ছিনিয়ে নিল চোর

মেহেন্দিগঞ্জে ঘুমন্ত গৃহবধুর কান থেকে সোনার দুল ছিনিয়ে নিল চোর

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চর মহিষা গ্রামে গভীর রাতে এক হৃদয়বিদারক চুরির ঘটনা ঘটেছে। ঘুমন্ত এক গৃহবধূর কান টেনে—ছিঁড়ে সোনার দুল নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ১২টা ২৮ মিনিটে উপজেলার ১০ নম্বর আলীমাবাদ ইউনিয়নের চর মহিষা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাজাহান হাওলাদারের স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একদল চোর ঘরে প্রবেশ করে তার কানে থাকা সোনার দুল টেনে নেওয়ার চেষ্টা করে। এতে তার কানের একটি অংশ ছিঁড়ে যায় এবং রক্তে বালিশ ভিজে যায়। পরে চোরচক্র সোনার দুল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর পরিবারের সদস্যরা আহত গৃহবধূকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এদিকে ভাঙা দরজা ও রক্তাক্ত দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিন বলেন, “ঘটনাটি সম্পর্কে এখনো অবগত নই। তবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসী দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost