বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম
স্ত্রীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্বামী ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার পড়া না পারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, ভেঙে ফেলার নির্দেশ প্রকৌশলীর পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক হারুনের আপত্তিকর ছবি ভাইরাল নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেণু পোনা আহরণ, হুমকিতে জীববৈচিত্র্য লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের মঠবাড়িয়ায় জ্বালানি তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি পিরোজপুরে হাইওয়ে মাস্টার প্ল্যান (HMP)-২০৪০ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের একান্ত সহকারী সচিব হলেন হুমায়ুন রশিদ কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ মেহেন্দিগঞ্জ অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, গাঁজাসহ গ্রেপ্তার ২ কাজিরহাটে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী ৯ বছর পর গ্রেফতার হিজলায় দুরবৃত্তের দেয়া আগুনে ঝলসে গেল গোয়ালঘর বাঁচাতে গিয়ে নিজেই অগ্নিদগ্ধ ইউপি চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তার যোগসাজশে মেহেন্দিগঞ্জে রাতের আধারে জেলেদের চাল পাচারের অভিযোগ হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি
স্ত্রীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্বামী

স্ত্রীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্বামী

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ভালোবাসা শুধু অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ নয় বরং প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়েও তা প্রমাণ করা যায়। স্ত্রীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করে এমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন শরীয়তপুরের জসিম উদ্দিন।জানা যায়, গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী মিনারা বেগম দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছিলেন। পরীক্ষা—নিরীক্ষায় ধরা পড়ে, তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। পাশাপাশি পেটে একটি টিউমারও শনাক্ত হয়।

পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার মাধ্যমে টিউমারের সমস্যা সমাধান হলেও কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ ও উপযুক্ত ডোনার না থাকায় সংকট আরও গভীর হয়।

প্রথমে মিনারার মা কিডনি দিতে আগ্রহ প্রকাশ করলেও শারীরিক সমস্যার কারণে তা সম্ভব হয়নি। এ অবস্থায় স্ত্রীর জীবন রক্ষায় স্বামী জসিম উদ্দিন নিজেই কিডনি দিতে এগিয়ে আসেন। প্রয়োজনীয় পরীক্ষার পর গত ৫ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের পর বর্তমানে মিনারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।

মিনারা জানান, আমার অসুস্থতার সময় আমরা ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। মা কিডনি দিতে চাইলেও তা সম্ভব হয়নি। তখন আমার স্বামী নিজেই এগিয়ে আসে। আমি অনেকবার নিষেধ করেছি, কিন্তু সে শোনেনি। এখন আল্লাহর রহমতে আমরা দুজনেই ভালো আছি।

অন্যদিকে জসিম বলেন, স্ত্রীর এমন অবস্থায় শুরুতে কী করব ঠিক বুঝতে পারছিলাম না। তখন সিদ্ধান্ত নিয়েছিলাম বাঁচলে একসঙ্গে বাঁচব, মরলেও একসঙ্গে মরব। নিজের ইচ্ছাতেই কিডনি দিয়েছি। স্ত্রীকে সুস্থ দেখতে পারাই আমার সবচেয়ে বড় পাওয়া।

২০০৭ সালে বিয়ে হওয়া এই দম্পতির এক সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে জসিম ঢাকায় চাকরি করে সংসার চালিয়ে আসছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটিকে ভালোবাসা ও আত্মত্যাগের বিরল উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। অনেকেই এটিকে ভালোবাসা ও ত্যাগের এক অনুকরণীয় উদাহরণ হিসেবে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com