শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
কাজিরহাট বাজার খাজনা মুক্ত ঘোষণা, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান বরিশালে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ দরিদ্রকে সহায়তা করায় ফার্মেসি বন্ধ হরমুজ প্রণালি খুলে দিল ইরান ভাণ্ডারিয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি কবরস্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি বাবুগঞ্জে সাপে কাটা যুবকের মৃত্যু, দাফন না করে ঝাড়ফুঁক চেষ্টা চলছে বরিশালে ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল স্কুলের টিউবওয়েলে বিষ, অল্পের জন্য রক্ষা শিক্ষক-শিক্ষার্থীরা ভোলায় সরকারি নির্দেশ অমান্য করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা আগামী ৫ দিন বৃষ্টির পাশাপাশি বাড়বে গরমের তীব্রতা নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ স্ত্রীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্বামী ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার পড়া না পারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, ভেঙে ফেলার নির্দেশ প্রকৌশলীর পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক হারুনের আপত্তিকর ছবি ভাইরাল নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেণু পোনা আহরণ, হুমকিতে জীববৈচিত্র্য লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
ভোলায় সরকারি নির্দেশ অমান্য করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোলায় সরকারি নির্দেশ অমান্য করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক : টাইমস ডেক্স

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকানপাট খোলা রাখায় ভোলার বোরহানউদ্দিন বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাতে পরিচালিত এই মোবাইল কোর্টে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান শেষে ইউএনও মনোরঞ্জন বর্মন বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নির্দেশনা মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্ব। বিদ্যুতের অপচয় রোধ ও জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি। জনস্বার্থে এই অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি যেন পরবর্তী সময়ে সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করা হয়। যারা সরকারি আদেশ উপেক্ষা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com