রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম স্ত্রীর আগুনে পুড়ল মোটরসাইকেল,জীবিকার একমাত্র অবলম্বন পুড়ে ছাই জিয়ানগরে বাল্যবিবাহ ঠেকাতে থানায় আশ্রয় নিলেন এসএসসি পরীক্ষার্থী বরিশালের সেই শীর্ষ সন্ত্রাসী মিল্টন গ্রেফতার পিরোজপুরে ডিবির ওসিসহ তিন পুলিশ প্রত্যাহার ভান্ডারিয়ায় খুনসহ ১৯টি মামলার আসামী বাবুল চৌকিদার গ্রেফতার ভাণ্ডারিয়ায় আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর বাকেরগঞ্জে আসামি গ্রেফতারকালে পুলিশি নির্যাতনের অভিযোগ ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে ভাসান চর বাগর যা গ্রাম মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ বোতলজাত তেল ভরার সময় মোটরসাইকেলে অগ্নিকান্ড প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশালে বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো মানুষের ঢল সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের পটুয়াখালীতে পুকুরে ধরা পড়ল ২৭ কেজির দুই কোরাল ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ কাউখালীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিস না থাকায় চরম ভোগান্তিতে হাজার হাজার গ্রাহক নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করলেন এমপি ই‌লেন ভু‌ট্টো মঠবাড়িয়ায় খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন জনাব রুহুল আমিন দুলাল (এম পি)
বরিশালে বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো মানুষের ঢল

বরিশালে বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো মানুষের ঢল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী পোস্ট অফিস বাজারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বৈশাখী মেলায় গ্রামীণ ঐতিহ্যের অন্যতম আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নেমেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে মেলার প্রথম দিনে অনুষ্ঠিত হয় এই ঘোড়দৌড় প্রতিযোগিতা। নির্দিষ্ট পথে খুরের টগবগ শব্দ তুলে প্রতিযোগিতায় অংশ নেয় পাঁচটি ঘোড়া। কে কাকে পেছনে ফেলে এগিয়ে যাবে, তা নিয়ে ছিল তীব্র প্রতিযোগিতা। দর্শকদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

জানা যায়, মেলা উপলক্ষে আশপাশের গ্রামগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আত্মীয়-স্বজন, মেয়ে-জামাইদের দাওয়াত দিয়ে অনেকে একত্রিত হন এই আয়োজনে। ঘোড়দৌড় দেখতে বিভিন্ন উপজেলা থেকেও ছুটে আসেন দর্শনার্থীরা।

ঘোড়দৌড় ছাড়াও মেলায় ছিল ম্যাজিক প্রদর্শনী, নাগরদোলা ও নৃত্যানুষ্ঠান, যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগায়।

বরিশাল জেলা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, তার বাবা সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল সত্তার হাওলাদার প্রায় ৪০ বছর আগে এই বাজার প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় স্থানীয়রা প্রতি বছর এখানে বৈশাখী মেলার আয়োজন করে আসছেন। তবে রাজনৈতিক কারণে গত দুই বছর মেলা বন্ধ থাকলেও এ বছর আবারও ঐতিহ্য ফিরে এসেছে।

আয়োজক কমিটির সদস্য ও যুবদল নেতা আরিফুর রহমান ইরান ও রনি বলেন, এই মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। দুই বছর পর মেলা শুরু হওয়ায় মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে, বিশেষ করে ঘোড়দৌড় দেখতে কয়েক হাজার মানুষ জড়ো হন।

চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান সুবুজ বলেন, পোস্ট অফিস বাজারের এই ঐতিহ্যবাহী মেলা দীর্ঘদিন ধরে মানুষের আনন্দের উৎস হয়ে আছে। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com