রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম স্ত্রীর আগুনে পুড়ল মোটরসাইকেল,জীবিকার একমাত্র অবলম্বন পুড়ে ছাই জিয়ানগরে বাল্যবিবাহ ঠেকাতে থানায় আশ্রয় নিলেন এসএসসি পরীক্ষার্থী বরিশালের সেই শীর্ষ সন্ত্রাসী মিল্টন গ্রেফতার পিরোজপুরে ডিবির ওসিসহ তিন পুলিশ প্রত্যাহার ভান্ডারিয়ায় খুনসহ ১৯টি মামলার আসামী বাবুল চৌকিদার গ্রেফতার ভাণ্ডারিয়ায় আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এলাকাবাসীর বাকেরগঞ্জে আসামি গ্রেফতারকালে পুলিশি নির্যাতনের অভিযোগ ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে ভাসান চর বাগর যা গ্রাম মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ বোতলজাত তেল ভরার সময় মোটরসাইকেলে অগ্নিকান্ড প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বরিশালে বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো মানুষের ঢল সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের পটুয়াখালীতে পুকুরে ধরা পড়ল ২৭ কেজির দুই কোরাল ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ কাউখালীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিস না থাকায় চরম ভোগান্তিতে হাজার হাজার গ্রাহক নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করলেন এমপি ই‌লেন ভু‌ট্টো মঠবাড়িয়ায় খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন জনাব রুহুল আমিন দুলাল (এম পি)
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় চলমান মাদকবিরোধী অভিযানে এক ডাকাতি মামলার আসামিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ সুমন ওরফে রাফি বেপারী (২০)। তার পিতার নাম মোহাম্মদ বাছেদ বেপারী। তিনি উপজেলার হাসানপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল ২০২৬ তারিখে এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টিম রাজাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানা-এ একটি ডাকাতি মামলা রয়েছে। পুলিশ তাকে একজন পেশাদার অপরাধী ও মাদক কারবারি হিসেবে চিহ্নিত করেছে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com