রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের বার্গরজা গ্রাম আজ চরম দুর্যোগের মুখে। প্রবল নদী ভাঙনের কারণে একের পর এক ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, এমনকি প্রাইমারি স্কুলও নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অসহায় মানুষগুলো দিন দিন হারাচ্ছে তাদের শেষ সম্বলটুকুওৃ
এটি শুধুমাত্র একটি গ্রামের সমস্যা নয়, এটি সকল মানুষের মানবিক সংকট। এখনই যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পুরো গ্রামটাই মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরহাট গণমানুষের নেতা বাংলাদেশ সরকারের নৌ—পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগ এর মাননীয় প্রতিমন্ত্রী (এমপি) বরিশাল ৪ আসন জননেতা জনাব রাজিব আহসান
ভাসান চর এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। জরুরি ভিত্তিতে ব্লক বা বস্তা (জিও ব্যাগ) ফেলে নদী ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের সদয় দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। ।
Leave a Reply