সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শিরোনাম
ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভাণ্ডারিয়ায় পরিচ্ছন্নতা বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত মেহেন্দিগঞ্জে ইউএনও’র উদ্যোগে ন্যায্যমূল্যে পেট্রোল-ডিজেল বিক্রি মাদক কারবারিকে ধরে পুলিশে দিলেন ছাত্রদল নেতা বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ সরকার রাষ্ট্র ও সমাজে আইনানুগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দুর্নীতি-অনিয়মে জর্জরিত বাউফল উপজেলা খাদ্য অফিস ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক কাউখালীতে লক্ষাধিক টাকার অবৈধ চরগড়া জাল জব্দ কাউখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কাউখালী ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে  ভান্ডারিয়ায় বিভিন্ন চুরির সাথে জড়িত আশফাকুুজ্জামান জয় কাজী গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতার অফিস ভাঙচুর করলেন বিক্ষুব্ধ নারীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আমরণ অনশন হিজলায় মেঘনা নদীতে অভিযান: ১৬ লাখ টাকার গলদা রেনুপোনা জব্দ, ৩৫ জেলে আটক মঠবাড়িয়ায় ‘ভুয়া’ ডি-কার্ড হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড মেহেন্দিগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার
বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান

বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি ও ঝালকাঠি জেলা বিএনপির সদস্য জীবা আমিনা খান।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার নাম ঘোষণা করেন।

এর আগে গত ১৭ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বিএনপি। দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নেন। এ প্রক্রিয়ায় অংশ নিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাত শতাধিক আবেদন জমা পড়ে।

উল্লেখ্য, জীবা আমিনা খান এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com