সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম
কাজিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খুলনা থেকে গ্রেফতার ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভাণ্ডারিয়ায় পরিচ্ছন্নতা বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত মেহেন্দিগঞ্জে ইউএনও’র উদ্যোগে ন্যায্যমূল্যে পেট্রোল-ডিজেল বিক্রি মাদক কারবারিকে ধরে পুলিশে দিলেন ছাত্রদল নেতা বিএনপির মনোনয়ন পেলেন জীবা আমিনা খান ফুটওভার ব্রিজের দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ সরকার রাষ্ট্র ও সমাজে আইনানুগ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়: প্রধানমন্ত্রী দুর্নীতি-অনিয়মে জর্জরিত বাউফল উপজেলা খাদ্য অফিস ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক কাউখালীতে লক্ষাধিক টাকার অবৈধ চরগড়া জাল জব্দ কাউখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কাউখালী ভূমি অফিসের পেশকারের বিরুদ্ধে রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে  ভান্ডারিয়ায় বিভিন্ন চুরির সাথে জড়িত আশফাকুুজ্জামান জয় কাজী গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতার অফিস ভাঙচুর করলেন বিক্ষুব্ধ নারীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আমরণ অনশন হিজলায় মেঘনা নদীতে অভিযান: ১৬ লাখ টাকার গলদা রেনুপোনা জব্দ, ৩৫ জেলে আটক মঠবাড়িয়ায় ‘ভুয়া’ ডি-কার্ড হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড
ভাণ্ডারিয়ায় পরিচ্ছন্নতা বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত

ভাণ্ডারিয়ায় পরিচ্ছন্নতা বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভায় পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় পৌর অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে ভাণ্ডারিয়া পৌরসভা।
সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান। তিনি পরিচ্ছন্ন পৌর শহর গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী গাজী নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, জামায়াত ইসলামের উপজেলা আমীর মাওলানা আমীর হোসেন খান, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি বাদশা জোমাদ্দার এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, রাস্তা-ঘাট পরিষ্কার রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিচ্ছন্ন ভাণ্ডারিয়া গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com