মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে বজ্রপাতের ঘটনায় ৭ জন হাসপাতালে ভর্তি বাবুগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তালতলীতে বিতর্কিত পুলিশ সদস্যদের পদোন্নতিতে ক্ষোভ: ছাত্রদল নেতা হাফিজুর রহমানের বিচার দাবি বরিশালে মেঘনার পাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির বৃদ্ধ পার্সেলে বোমা বিস্ফোরিত, ভ্যানচালক আহত গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা, ‘হুমকি নেই’ বলছে র‍্যাব উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব: প্যানেল চেয়ারম্যান ফরহাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ আগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখীর শঙ্কা কাজিরহাটে দৃষ্টিনন্দন নির্মানাধীন ব্রীজের মালামাল চুরি হচ্ছে। নেই কোন আইনি প্রতিক্রিয়া কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লক্ষ টাকা লোপাট ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার গলাচিপায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫ ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪ ঝালকা‌ঠি‌তে ঘরের নিচে চাপা প‌রে চার বছরের শিশু নিহত বরিশাল নিজ দলের নেতাদের বিরোধিতায় সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন থেকে বঞ্চিত আফরোজা খানম নাসরিন
গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা, ‘হুমকি নেই’ বলছে র‍্যাব

গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা, ‘হুমকি নেই’ বলছে র‍্যাব

প্রতিবেদক : অনলাইন ডেস্ক

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব—২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি—বিদেশি অস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—আব্দুর রহমান ওরফে রহমত উল্লাহ (৪২), মনিরুল ইসলাম ওরফে রাডার মনির (৪৯), মো. নুর হোসেন (৫০), আল আমিন ওরফে ফাটা আল আমিন (২৪) এবং মো. সুর নবী (১৯)।

র‍্যাব—২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার জানান, অভিযানে তিনটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি এবং ১ লাখ ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এছাড়া একই রাতে মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

খালিদুল হক হাওলাদার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদপুর ও পল্টন এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, নিউ মার্কেট ও শেরে বাংলা নগর এলাকায় ২৪টি টহল টিম তিন শিফটে দায়িত্ব পালন করছে। মোটরসাইকেল টহলের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গুরুত্বপূর্ণ সরকারি ও জনস্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সমন্বয় করে কাজ চলছে।

তিনি বলেন, আমরা যেকোনো ধরনের ঝুঁকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। তবে এই মুহূর্তে বড় ধরনের কোনো হুমকি দেখছি না। তবুও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com