, , ,
শিরোনাম
নলছিটিতে জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫ শতাংশ, কমেছে জিপিএ-৫ ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবার মৃত্যু কাজিরহাটের পঙ্কজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে পাস করেনি কেউ মেধাবী শিক্ষার্থী রাফি বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেল, ভবিষ্যতে হতে চান চিকিৎসক কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় গাছের চারার বদলে ডাল রোপন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত মুলাদীতে ৫ম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টা, হুমকির মুখে অসহায় পরিবার বরিশাল সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি বরিশাল বিশ্ববিদ্যালয়ের দপদপিয়া ব্রিজে বাস-মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, নিহত-১; আহত ৮ উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ
নলছিটিতে যুবকের গলায় রশি পেঁচানো মরদেহ উদ্ধার

নলছিটিতে যুবকের গলায় রশি পেঁচানো মরদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ০৯ আগস্ট, ২০২৬

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে বুলবুল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ইউনিয়নের একটি গ্রামের বাড়ির সামনের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বুলবুল ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির সামনের রাস্তার পাশে বুলবুলকে গলায় রশি পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা নলছিটি থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

নলছিটি থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost