, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবার মৃত্যু

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় বাবার মৃত্যু

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা থেকে ছেলেকে রক্ষা করতে গিয়ে আক্কাস খান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গোবিন্দপুর গ্রামের বাসিন্দা জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে রোববার বিকেলে বাড়ির সামনের সড়কে জসিম খানকে একা পেয়ে সজল খান, তার বাবা সেলিম খান, ভাই শফিক খান এবং তাদের সহযোগীরা হামলা চালান বলে অভিযোগ উঠে।

জসিম খানের চিৎকার শুনে তাকে রক্ষা করতে এগিয়ে যান তার বাবা আক্কাস খান। এ সময় হামলাকারীরা বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে বলে স্থানীয়দের অভিযোগ। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আক্কাস খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

চিকিৎসকদের মতে, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। আহত জসিম খান বর্তমানে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost