, , ,
শিরোনাম
টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন *অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বরিশালে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারে সূর্যমুখী এন্টারপ্রাইজকে লাখ টাকা জরিমানা কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং: ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক সুশাসন নিশ্চিতে নাগরিকদের ঐক্যবদ্ধ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্য নিহত রাতে ‘বেগুন ভর্তা’ খাওয়ার পর ৩ বোনের রহস্যজনক মৃত্যু খেজুরের বিচি, কামড়ানো শসা আর পোড়ানো চুড়ি দেখে শনাক্ত হয় খুনি বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগ: সাড়ে ৭ কোটি টাকা লোপাটের দাবি হিজলায় আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক ভূঁইয়ার উদ্যোগে ও রেমিডি মেডিকেল এর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ উদ্ধার
ভোলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ গ্রেফতার ৩

ভোলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ গ্রেফতার ৩

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বোরহানউদ্দিন ও লালমোহন থানা পুলিশের সহায়তায় জেলার লালমোহন থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিকেলে ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এক ফ্রেশ বিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদের মো. আমির হোসেন (৪৫), দক্ষিণ মেহেরগঞ্জের এলাকার মো. মঞ্জু (৩৫) এবং চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুরের মো. হাসান (২১)।

পুলিশ জানায়, গত ১০ আগস্ট মধ্যরাতে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাটামারা এলাকায় ব্যবসায়ী সৈয়দ আরাফাত রহমান চৌধুরী ও তাঁর ছোট ভাই সৈয়দ আশিকুর রহমান চৌধুরীর বসতঘরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা দেশীয় অস্ত্র ও এসএস পাইপ নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে গামছা ও কাপড় দিয়ে তাদের হাত—মুখ বেঁধে আলমারি ও সুকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ১১ লাখ ২৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী সৈয়দ আরাফাত রহমান চৌধুরী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা একটি ডাকাতি দায়ের করেন। পরে পুলিশ মামলাটি আমলে নিয়ে জেলা ডিবি টিম তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করেন।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার লালমোহন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের থেকে স্বর্ণের ছয়টি বালা, এক জোড়া কানের ঝুমকা, দুটি চেইন, দুটি আংটি, এক জোড়া ছোট ঝুমকা, একটি চিকন চেইনসহ নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেফতার মঞ্জুর বিরুদ্ধে ছয়টি এবং আমির হোসেনের বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে তোলার প্রক্রিয়া চলছে। এছাড়াও তাদের জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তার এবং লুট হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost