, , ,
শিরোনাম
নলছিটিতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ১ স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা কাজিরহাটে এক রাতে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি দেশের ২৩তম রাষ্ট্রপতি শপথ নেবেন সন্ধ্যায় বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই: প্রসূতির মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক শোকসন্তপ্ত পরিবার পরিদর্শন জুলাই মাসে জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মেহেন্দীগঞ্জ থানার মোঃ মমিন উদ্দিন ঝালকাঠিতে ভুয়া পরিচয়ে পাসপোর্টের আবেদন, দুই নারী আটক উজিরপুরে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি দিয়ে সড়কের পাইলিং! মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম
নলছিটিতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ১

নলছিটিতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ১

Reporter
প্রতিবেদক : মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে অটোরিকশায় চার্জ দেওয়ার জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল চন্দ্র দেবনাথ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাহসিন (৯) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেওপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওপাশা গ্রামের একটি অটোরিকশায় চার্জ দেওয়ার জন্য বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত সজল ও তাহসিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা—নিরীক্ষা শেষে দেওপাশা গ্রামের বাবুল চন্দ্র দেবনাথের ছেলে সজল চন্দ্র দেবনাথকে মৃত ঘোষণা করেন।

অপর আহত কিশোর তাহসিনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost