, , ,
শিরোনাম
স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা কাজিরহাটে এক রাতে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি দেশের ২৩তম রাষ্ট্রপতি শপথ নেবেন সন্ধ্যায় বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই: প্রসূতির মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক শোকসন্তপ্ত পরিবার পরিদর্শন জুলাই মাসে জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মেহেন্দীগঞ্জ থানার মোঃ মমিন উদ্দিন ঝালকাঠিতে ভুয়া পরিচয়ে পাসপোর্টের আবেদন, দুই নারী আটক উজিরপুরে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি দিয়ে সড়কের পাইলিং! মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম মাদকসেবী আটক বাণিজ্যের’ অভিযোগ স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ৫ সদস্য বদলি
রাজাপুরে প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতনামা নারী নিহত

রাজাপুরে প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতনামা নারী নিহত

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে সড়ক পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশতলা মোড়ে ইউশা পেট্রলপাম্পের সামনে রাজাপুর—ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম—পরিচয় জানা যায়নি। ওই নারী মানসিক ভারসাম্যহীন ও শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়ক পার হওয়ার সময় ঝালকাঠিগামী একটি প্রাইভেট কার তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে রাজাপুর থানা—পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত নারীকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা—নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। রাজাপুর থানা—পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, নিহত নারীর পরিচয় ও দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost