, , ,
শিরোনাম
উজিরপুর ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগে দুইজন প্রত্যাহার, গাড়িচালকে অব্যাহতি উজিরপুরে যুবদল কর্মীকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ চাচার স্বর্ণ চুরি করে গাড়ি কিনে উদ্বোধনে তাকেই ডাকলেন ভাতিজা রাজনৈতিক চাপের কাছে ইসি অসহায়: গোলাম পরওয়ার বিমানবন্দর চালুর ঘোষণার পরই রিয়াদে ফের বিস্ফোরণ ১২ শিক্ষক-কর্মচারীর বালিকা বিদ্যালয়ে মাত্র ১১ শিক্ষার্থী! যুবদল কর্মীকে হত্যা: ৩ আসামির বাড়িতে অগ্নিসংযোগ পতিত শক্তিকে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুজন গুলিবিদ্ধ, একজনের মোটরসাইকেল ছিনতাই শিশুকে যৌন নির্যাতন, সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
নলছিটিতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ১

নলছিটিতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ১

Reporter
প্রতিবেদক : মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে অটোরিকশায় চার্জ দেওয়ার জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল চন্দ্র দেবনাথ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাহসিন (৯) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেওপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওপাশা গ্রামের একটি অটোরিকশায় চার্জ দেওয়ার জন্য বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত সজল ও তাহসিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা—নিরীক্ষা শেষে দেওপাশা গ্রামের বাবুল চন্দ্র দেবনাথের ছেলে সজল চন্দ্র দেবনাথকে মৃত ঘোষণা করেন।

অপর আহত কিশোর তাহসিনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost