
ঝাঁকঝমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত মেহেন্দীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মেহেন্দীগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’—এর উদ্যোগে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মেহেন্দীগঞ্জ—হিজলা—কাজিরহাটের গণমানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক, নৌ—পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জনাব রাজিব আহসান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মেহেন্দীগঞ্জ ও সংলগ্ন অঞ্চলের শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার।
মেধা, সততা ও একাগ্রতা নিয়ে পড়াশোনা শেষ করে দেশের অগ্রগতিতে অবদান রাখতে হবে।” একইসাথে তিনি শিক্ষার্থীদের কল্যাণমূলক যেকোনো পদক্ষেপে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক জনাব সালাউদ্দিন পিপলু জমাদ্দার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও মেহেন্দীগঞ্জ উপজেলার সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।