, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মেহেন্দীগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা-অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মেহেন্দীগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা-অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ঝাঁকঝমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত মেহেন্দীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মেহেন্দীগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’—এর উদ্যোগে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে মেহেন্দীগঞ্জ—হিজলা—কাজিরহাটের গণমানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক, নৌ—পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জনাব রাজিব আহসান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মেহেন্দীগঞ্জ ও সংলগ্ন অঞ্চলের শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার।

মেধা, সততা ও একাগ্রতা নিয়ে পড়াশোনা শেষ করে দেশের অগ্রগতিতে অবদান রাখতে হবে।” একইসাথে তিনি শিক্ষার্থীদের কল্যাণমূলক যেকোনো পদক্ষেপে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক জনাব সালাউদ্দিন পিপলু জমাদ্দার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও মেহেন্দীগঞ্জ উপজেলার সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost