, , ,
শিরোনাম
কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান: ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু কাউখালীতে সার্বিক আইন-শৃঙ্খলা ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক সভা বামনায় সাইফুল হত্যার বিচার ও প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা ও লুটপাট, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার বরিশালে হামে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু আমড়া-লেবু দেওয়ার কথা বলে শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টা চাঁদাবাজ-দখলবাজদের কড়া হুঁশিয়ারি রিজভীর
কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব

কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা শাখা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ আলী হোসেন হাওলাদারকে সভাপতি এবং মাওলানা মোঃ আহসান হাবিবকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সহ—সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা হাবিবুর রহমান ও আরাফাতুর রহমান শাওন।
উপজেলা শাখার সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ মনিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ. এম. জিয়াউল করিম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এইচ. এম. হাফিজ উল্লাহ।

প্রধান অতিথি মোঃ মনিরুল হাসান বলেন, “দেশে ইনসাফ ও ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন রাজপথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করতেই এই দ্বিবার্ষিক সম্মেলন। আমরা বিশ্বাস করি, নবগঠিত কমিটি কাউখালীতে দলের আদর্শ ও সূচিত সংগ্রামকে আরও বেগবান করবে।

পুনর্নির্বাচিত উপজেলা সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার তাঁর প্রতিক্রিয়ায় জানান, “আমায় পুনঃরায় যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। কাউখালীর প্রতিটি ঘরে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া এবং জনগণের অধিকার আদায়ে আমরা সর্বোচ্চ সোচ্চার থাকব। আমি দলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সম্মেলনে স্থানীয় শাখা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও কমিটি ঘোষণা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost