, , ,
শিরোনাম
কাজিরহাট ভাসানচর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ফজলুল হক প্যাদার খুঁটির জোর কোথায় মুলাদী থানা পুলিশের সফল অভিযান: ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ ও চারা বিতরণ বরিশাল বিশ্ববিদ্যালয়ে মেহেন্দীগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা-অনুষ্ঠিত সংবাদ প্রকাশের পর পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুমকি প্রকৌশলী সুব্রত’র বিরুদ্ধে মেহেন্দিগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা: বজ্রপাতে নিহত নারীর লাশ কবর থেকে চুরি! মেহেন্দিগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযান: ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু
মুলাদী থানা পুলিশের সফল অভিযান: ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মুলাদী থানা পুলিশের সফল অভিযান: ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বরিশালের মুলাদী উপজেলায় বিশেষ ট্রাইব্যুনালের ৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে মুলাদী থানা পুলিশ। পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা যায়, ৭৪/১৭ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল মামলার ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কামাল ব্যাপারী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চরবাটামারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা কার্যকর করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করায় মুলাদী থানা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী। তারা বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের ধারাবাহিক অভিযান জনমনে নিরাপত্তা ও আস্থা বৃদ্ধি করছে।

অভিযানের নেতৃত্বদানকারী এসআই ইব্রাহিম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে মুলাদী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost