, , ,
শিরোনাম
হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ণ নীল থ্রি-হুইলার, ফিটনেস ও কাগজপত্র নিয়ে প্রশ্ন ধর্ষণ মামলায় আপস করায় বাদীর ২ দিনের কারাদণ্ড, আসামি কারাগারে কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ বরিশাল নগরীতে অবৈধ ড্রেজার পাইপলাইনের দাপট, প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’ পিরোজপুরে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না বোনের মৃত্যুর তিন বছর পর সড়কে প্রাণ হারালেন আশরাফুল
ভোলায় অস্ত্র, জাল নোট ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬

ভোলায় অস্ত্র, জাল নোট ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬

ভোলায় জেলা পুলিশের পৃথক ৪টি বিশেষ অভিযানে একটি সেমি-অটোমেটিক ৭.৬২ মিমি চায়না পিস্তল ও ম্যাগাজিন, ২ লাখ ৫০ হাজার টাকার জাল নোট এবং ৮৪৮ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত জেলার দৌলতখান, দুলারহাট, লালমোহন ও চরফ্যাশনে এসব অভিযান পরিচালনা তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ভোলা জেলা পুলিশ সুপারের সভাকক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নির্দেশনায় মঙ্গলবার ও বুধবার জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং জাল নোটের বিস্তার রোধে পৃথক অভিযান চালায় পুলিশ।

পুলিশ সুপার জানান, দৌলতখান থানার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. নাহিদ হোসাইন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে বসতঘরের শয়নকক্ষের তোশকের নিচ থেকে একটি সেমি-অটোমেটিক ৭.৬২ মিমি চায়না পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় দৌলতখান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ঘোষেরহাট লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. মান্নান (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করে। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ২০০টি এবং ৫০০ টাকা মূল্যমানের ১০০টি জাল নোট উদ্ধার করা হয়। এসব নোটের মোট মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় দুলারহাট থানায় মামলা হয়েছে।

এছাড়া লালমোহনে ডিবির অভিযানে ৩৪৮ পিস ইয়াবাসহ মো. জাহিদুল হাসান ওরফে রাকিব (৩৮) ও মো. নুরুল ইসলাম (৩৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি চারতলা ভবনের তৃতীয় তলার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চরফ্যাশন থানা পুলিশ একই দিন দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. হাছনাইন (২৬) ও মো. হাফেজ (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র, জাল নোট ও মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

এদিকে অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, জাল নোটের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost