, , ,
শিরোনাম
কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বরিশাল নগরীর কেডিসি কলোনি এখন মাদকের ‘স্বর্গরাজ্য’: দৈনিক বিক্রির অভিযোগ ২০ কেজি গাঁজা ও হাজারও ইয়াবা উজিরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো জেলা প্রতিনিধি সম্মেলন ২০২৬ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, খোঁজ মেলেনি বামনায় দুর্ধর্ষ চূরির অভিযোগ পাওয়া গিয়াছে চোরাই কৃত মালামাল উদ্ধারসহ গ্রেফতার-৩ মঠবাড়িয়ায় গ্রীষ্মকালীন আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন আদালতে আসামির দাবি: ‘জেলে পচে মরলেও চুমকিকে বিয়ে করবো না’ কাজিরহাটে প্রেমের টানে বাড়ি ছাড়ার অভিযোগ, ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিখোঁজ বাবুগঞ্জের শিক্ষার্থী লামিয়ার আত্মহত্যা: প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের অভিযোগ
উজিরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

উজিরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬

আহ্বায়ক অ্যাডভোকেট আলী আকবর তালুকদার, সদস্য সচিব ইমরান মৃধা

জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশালের উজিরপুর উপজেলা শাখার পূর্বের সমন্বয় কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এনসিপি বরিশাল জেলা কমিটির আহ্বায়ক আবু সাঈদ মুসা ও সদস্য সচিব মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আলী আকবর তালুকদারকে আহ্বায়ক, ইমরান মৃধাকে সদস্য সচিব এবং বুলবুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়া কমিটিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে মোট ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ উজিরপুরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি দলীয় কর্মসূচি বাস্তবায়নে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost