, , ,
শিরোনাম
মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, খোঁজ মেলেনি বামনায় দুর্ধর্ষ চূরির অভিযোগ পাওয়া গিয়াছে চোরাই কৃত মালামাল উদ্ধারসহ গ্রেফতার-৩ মঠবাড়িয়ায় গ্রীষ্মকালীন আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন আদালতে আসামির দাবি: ‘জেলে পচে মরলেও চুমকিকে বিয়ে করবো না’ কাজিরহাটে প্রেমের টানে বাড়ি ছাড়ার অভিযোগ, ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিখোঁজ বাবুগঞ্জের শিক্ষার্থী লামিয়ার আত্মহত্যা: প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের অভিযোগ মেহেন্দিগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ উইপোকার দাপটে মধ্যরাতে সার্কিট হাউজ ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা তাহের নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার
পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৪টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সরোয়ার হোসেন জনি ওরফে মনু (৩৩)কে গ্রেপ্তার করেছে র‍্যাব—৮।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব—৮, সদর কোম্পানি, বরিশালের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সরোয়ার হোসেন জনি ওরফে মনু বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন জোড় মসজিদ সংলগ্ন হাওলাদার সড়কের মৃত মনোয়ার হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, সরোয়ার হোসেন জনির বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৪টি মামলা রয়েছে। এছাড়া ২০২০ সালে কাউনিয়া থানায় দায়ের হওয়া পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২—এর একটি মামলায় (জিআর নং—১৩/২০, ধারা ৮(১)) বিচার শেষে আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানাটি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা র‍্যাব—৮ বরিশালের অধিনায়কের কাছে সহায়তা চান।

এর পরিপ্রেক্ষিতে র‍্যাব—৮ গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তি এবং নিবিড় নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost