, , ,
শিরোনাম
চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে মারধর, ভিডিও ভাইরাল

চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে মারধর, ভিডিও ভাইরাল

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীর বাউফল পৌরশহরে চুরির অভিযোগে ওসমান গনি (২৪) নামে এক যুবককে আটক করে মাথার চুল কেটে ন্যাড়া করার পর মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) পৌর শহরের হাইস্কুল রোড এলাকায় মারজান প্রিন্টিং প্রেসে এ ঘটনা ঘটে। ওসমান গনি উপজেলার দাসপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মারজান প্রিন্টিং প্রেসের কর্মচারী তরিকুল ইসলাম ওসমান গনিকে ধরে একটি কক্ষে নিয়ে যান। সেখানে কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেন এবং তাকে মারধর করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মারজান প্রিন্টিং প্রেসের কর্মচারী তরিকুল ইসলাম বলেন, শনিবার বিকেল ৪টার দিকে ওসমান গনি প্রতিষ্ঠানে প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে ৭ থেকে ৮ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে তাকে আটক করে প্রিন্টিং প্রেসে নিয়ে আসা হয়। সেখানে তার পকেট তল্লাশি করে চুরি হওয়া টাকা উদ্ধার করা হয় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, চুরির অভিযোগে আটক যুবকের মাথার চুল কেটে দেওয়া আরেকটি অপরাধ। ওই যুবক বা তার স্বজনদের লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost