, , ,
শিরোনাম
উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে দুদকে অভিযোগ মঠবাড়িয়ায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শিকারপুর ভূমি অফিসে ‘সানজিদার ঘুষের হাট’ জিম্মি সেবাপ্রত্যাশীরা! দুমকীতে বাড়ি বাড়ি ছুটছেন শিক্ষকরা প্রবাসীর টাকা স্বর্ণালংকার নিয়ে দুই সন্তানের স্ত্রী প্রেমিকের সাথে উধাও চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে কাউখালীতে ৪০ বছর পর উচ্ছেদ: কচুয়াকাটায় আধুনিক সেতু নির্মাণের পথ সুগম ট্যাংকলরি আটকে চাঁদাবাজির চেষ্টা, সাংবাদিকদের উপস্থিতিতে পালাল অভিযুক্তরা হিজলার পশ্চিম কোরালিয়ায় জমি বিরোধে হামলার অভিযোগ, আহত ৬
কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ শিকদার
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ ও তার সহযোগীদের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় আসন্ন বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে আশ্রমের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আয়োজনে আশ্রম সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আশ্রমের সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল।

লিখিত বক্তব্যে পরিতোষ মন্ডল বলেন, ৫ আগস্টের ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে। কাউখালী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আশ্রমের বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ বিগত সরকারের সময় ক্ষমতার দাপট দেখিয়ে আশ্রমে নানা অনিয়ম ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে আশ্রমের তহবিল তসরুপসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় তাকে আইনগতভাবে আশ্রম থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আশ্রমের ১ কোটি ৩ লাখ ৬৪ হাজার ৯৪১ টাকা আত্মসাতের অভিযোগে বিপুল বরণ ঘোষের বিরুদ্ধে পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিপুল বরণ ঘোষ বর্তমানে সরাসরি সামনে না এসে পর্দার আড়াল থেকে কতিপয় স্বার্থান্বেষী লোককে ইন্ধন জুগিয়ে আশ্রমের শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আশ্রমের সভাকক্ষে বিপুল বরণ ঘোষের অনিয়মের তদন্ত চলাকালে তার সমর্থিত লোকজন গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়।

আশ্রম কর্তৃপক্ষের দাবি, আসন্ন বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে আশ্রমের পবিত্র আঙিনায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে জরুরি হস্তক্ষেপ করে কঠোর ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, সংঘ সভাপতি শংকর দেবনাথ, সহ—সাংগঠনিক সম্পাদক বিনয় কৃষ্ণ দাস, দপ্তর সম্পাদক কমল কৃষ্ণ গড়াই, পরিকল্পনা সম্পাদক মানিক লাল কর। এছাড়া বঙ্কিমচন্দ্র সাহা, উজ্জ্বল সাহা, নেপাল চন্দ্র দে, সুজন সাহা, কালাচাঁদ কর্মকার, পলাশ কর্মকার ও ধলুশীলসহ আশ্রমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost