, , ,
শিরোনাম
৮ পিস্তলের ভিডিও ছড়িয়ে যুবকের হুমকি আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী, চলছে জিজ্ঞাসাবাদ মুলাদীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু মেহেন্দিগঞ্জে চার দিন পর নিখোঁজ তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নলছিটিতে দুমাউসের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে গাভী বিতরণ কাউখালীতে উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে পরিচ্ছন্নতাকর্মীর পিতার মৃত্যু উজিরপুরে সড়কের পাশ থেকে সরকারি গাছ কাটার অভিযোগে মামলা যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে হত্যাচেষ্টা, প্রধান অভিযুক্ত ঢাকায় গ্রেপ্তার ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার, এক বছরের কারাদণ্ড
মেহেন্দিগঞ্জে চার দিন পর নিখোঁজ তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেন্দিগঞ্জে চার দিন পর নিখোঁজ তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জে চার দিন আগে নিখোঁজ হওয়া শান্তনা বেগম (নাম) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ৩ নম্বর চরএককরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তর ইলিশা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শান্তনা বেগম ওই গ্রামের সবুজ সিকদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন শান্তনা। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বুধবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পরিবারকে জানানো হলে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান।

প্রাথমিকভাবে পারিবারিক ও মানসিক নানা কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উক্ত ঘটনায় মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করা করা হয়েছে।একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost