, , ,
শিরোনাম
ভাণ্ডারিয়ায় আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নল‌ছি‌টি‌তে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা নতুন করে ইরানে দফায় দফায় হামলা শুরু যুক্তরাষ্ট্রের সালিশের পর স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান
সেট হতে গিয়ে আউট মুমিনুল, ৯৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

সেট হতে গিয়ে আউট মুমিনুল, ৯৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

তানজিদ তামিমের উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ; কিন্তু মুমিনুল হক ও শাদমান ইসলামের দারুণ এক জুটিতে বাংলাদেশ চেষ্টা করছিলো সেই বিপর্যয় কাটিয়ে উঠতে; কিন্তু সেট হতে হতেই আবার উইকেটের পতন।এবার আউট হলেন মুমিনুল হক। জোমেল ওয়ারিকানের বলে শামার জোসেফের হাতে ক্যাচ দেন দিনি।

৫১ বল মোকাবেলা করে মাত্র ২৮ রান করে আউট হয়ে গেলেন মুমিনুল।এ রিপোর্ট লেখার সময় লাঞ্চের বিরতি। এ সময় বাংলাদেশ দলের রান ২৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯৬। রান তোলার হার ওভারপ্রতি ৩.৬০। সাদমান ইসলাম ব্যাট করছেন ৪২ রান নিয়ে, তার সঙ্গে ১৫ রান নিয়ে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত।বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এই টেস্টে জিততেই হবে। পয়েন্টের পারসেন্টেজ বাড়াতে হবে। সে লক্ষ্য নিয়েই মিরপুরে ক্যারিবীয়দের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার তানজিদ তামিমের উইকেট হারিয়ে দারুণ বিপদে পড়ে বাংলাদেশ।

দলীয় ৯ রানের মাথায় আউট হন তিনি। ২৩ বল খেলে করেছেন মাত্র ৭ রান।স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন তানজিদ! জাইডেন সিলস অফ স্টাম্পের বাইরে ফিফথ স্ট্যাম্পের লাইনে লেংথ বলটি করেন। পা খুব একটা না সরিয়েই শরীর থেকে দূরে ব্যাট চালিয়ে চেক ড্রাইভ খেলতে যান তানজিদ হাসান; কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে, সেখানে সহজ ক্যাচ নেন ফিল্ডার জাস্টিন গ্রিভস। শট নির্বাচনে কিছুটা অসতর্ক ছিলেন তানজিদ।বাংলাদেশ একাদশশাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।ওয়েস্ট ইন্ডিজ একাদশজোনাথন ক্যাম্পবেল, ব্রেন্ডন কিং, ত্যাগনারায়ন চন্দরপল, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), রস্টোন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, কেমার রোচ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান, জাইডেন সিলস।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost