, , ,
শিরোনাম
যুবদলের শীর্ষ নেতৃত্বের বিকল্প নেই রাজপথের লড়াকু সৈনিক এ্যাডঃ হাফিজ আহমেদ বাবলুর বরিশাল নগরীতে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে যুবলীগ নেতা গ্রেপ্তার, ১৯ জনের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাছের চারা বিতরণ করল আলোর দিশারী ফাউন্ডেশন বরিশাল কড়াপুরে “নিষিদ্ধ আ.লীগের সক্রিয় সদস্য” আখ্যা দিয়ে নিরীহ যুবককে বাসা থেকে গ্রেফতার বরিশালে  দু’দিনের চলচ্চিত্র উৎসব শুরু ইন্দো-বাংলা কারখানা খুলে দেয়ার দাবিতে ভুখা মিছিল জবাবদিহিতার মধ্যে না থাকলে রাষ্ট্র বিপথগামী হতে বাধ্য : জহির উদ্দিন স্বপন বরিশালে মোটরসাইকেলে প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া, আতঙ্ক নগরজুড়ে ভোলায় বাড়ছে ডেঙ্গু রোগী, জনবল সংকটে চিকিৎসাসেবা
বরিশালে  দু’দিনের চলচ্চিত্র উৎসব শুরু

বরিশালে  দু’দিনের চলচ্চিত্র উৎসব শুরু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

 

ইএসডি ফিল্ম সোসাইটির আয়োজনে বরিশালে দু’দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুর হয়েছে।

২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে  উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউল্লাহ, চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ কাইয়ুম ও খন্দকার সুমন এবং অভিনেতা হায়দার আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল চলচ্চিত্র উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইএসডি ফিল্ম সোসাইটির সভাপতি জসিম উদ্দিন ইমন।

অনুষ্ঠান পরিচালনা করেন ইএসডি ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

উদ্বোধন শেষে ‘বনলতা এক্সপ্রেস’ সহ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শণ করা হয়।

উৎসবের অংশ  হিসেবে শনিবার সকাল ১১ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে।

বিকেলে একই স্থানে ৪টি  চলচ্চিত্র প্রদর্শিত হবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost