, , ,
শিরোনাম
উজিরপুরে যুবদল কর্মীকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ চাচার স্বর্ণ চুরি করে গাড়ি কিনে উদ্বোধনে তাকেই ডাকলেন ভাতিজা রাজনৈতিক চাপের কাছে ইসি অসহায়: গোলাম পরওয়ার বিমানবন্দর চালুর ঘোষণার পরই রিয়াদে ফের বিস্ফোরণ ১২ শিক্ষক-কর্মচারীর বালিকা বিদ্যালয়ে মাত্র ১১ শিক্ষার্থী! যুবদল কর্মীকে হত্যা: ৩ আসামির বাড়িতে অগ্নিসংযোগ পতিত শক্তিকে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুজন গুলিবিদ্ধ, একজনের মোটরসাইকেল ছিনতাই শিশুকে যৌন নির্যাতন, সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ
কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৩

কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৩

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলের ধাক্কায় নিখিল ভৌমিক (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহীসহ আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া—কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজারসংলগ্ন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখিল ভৌমিক উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত প্রমথ ভৌমিকের ছেলে।

আহতরা হলেন— মোটরসাইকেলের চালক সজিব, আরোহী ইসমাইল ও অপর পথচারী সাইফুল ইসলাম। তারা কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় পাখিমারার হাট থেকে নিত্যপ্রয়োজনীয় বাজার করে বাড়ি ফিরছিলেন নিখিল ভৌমিক। পথে কুয়াকাটাগামী একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেক পথচারীকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিখিল ভৌমিককে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost