, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলায় প্রধান আসামি গ্রেফতার বড়জালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে জাকির হোসেন হাওলাদারের গণসংযোগ বিসিসি ৪, ৫ ও ৬নং ওয়ার্ডকে নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান কাউন্সিলর প্রার্থী জান্নাতুল ফেরদৌসী জিতু হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবকদল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা বাউফলের খালে মেলা মরদেহটিকে বাবা দাবি করে মেয়ের হত্যা মামলা মেহেন্দিগঞ্জে নারীর ঘরে যুবককে ঘিরে চাঞ্চল্য, ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা বরিশালে আ.লীগ নেতার বাড়িতে লক্ষ্মীপূজার দাওয়াতে এসে আটক ৭ নেছারাবাদে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় ২ জন পটকার বিস্ফোরণে উড়ে গেল কিশোরের ৫ আঙুল
পিরোজপুরে ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ

পিরোজপুরে ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ করা হয়েছে। এসব কাপড় অবৈধভাবে ভারত থেকে আসা একটি মাছ ধরার ট্রলারে ছিল। শনিবার ভোরে পিরোজপুরের হুলারহাট থেকে ট্রলারটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কোস্টগার্ড বরগুনার পাথরঘাটা বিসিজি একটি টহল টিম বলেশ্বর নদীতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ চরদোয়ানী এলাকায় মাছ ধরার ট্রলারটিকে থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে ট্রলারটি পিরোজপুরের দিকে এগিয়ে গেলে এটিকে ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা। এরপর ট্রলারটিকে পিরোজপুরের হুলারহাট খালে রেখে পালিয়ে যায় ট্রলারে থাকা লোকজন।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে পাথরঘাটা এলাকা থেকে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করা হয়। পরে পিরোজপুর সদর থানার পুলিশের সহযোগিতায় সদর উপজেলার কুমিরমারা এলাকায় ট্রলারটি আটক করা সম্ভব হয়। তবে ট্রলারে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।
‎
‎ওসি আরও জানান, ট্রলারটিতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি রয়েছে। ট্রলার থেকে এসব পণ্য খালাসের কার্যক্রম চলছে। উদ্ধার করা পণ্যের পরিমাণ ও মূল্য নির্ধারণসহ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost