
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল বুধবার উপজেলা অডিটরিয়ামে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ও ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসারে সার্বিক সহযোগিতায় ‘সমতার তারন্য:ইয়ুথ ফর ইক্যুয়ালিটি প্রকল্পের আওতায়’, নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় স্থানীয় সরকার,প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে যুবদের সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা যুবউন্নয়ন কর্মকতার্ সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা ও পৌর প্রশাসক ইউএনও মো. হাসিবুল হাসান। ভাণ্ডারিয়া যুবসমাজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সালমান খান বাদশার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সমবায় কর্মকতার্ মো. মইনুল হাসান,সমাজসেবা কর্মকতার্ মো.মতিউর রহমান,যুব নারী উন্নয়ন সংস্থার সভাপতি সাবিকুন নাহার হ্যাপি,যুব ঐক্য সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো. জহিরুল ইসলাম সোহাগ,রোডিং যুব উন্নয়ন সংস্থার সভাপতি নাসরিন সুলতানা রোজি,সুন্দরবন যুব ফোরামের সভাপতি সোনিয়া আক্তার ও ভাণ্ডারিয়া যুব সমাজের প্রশিক্ষন বিষয়ক সম্পাদক প্রভাষক মুন জারিন মুনা প্রমূখ।