, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী
প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল দুপুরে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে উপজেলার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতার্ মো.বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ও পৌর প্রশাসক ইউএনও মো. হাসিবুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকতার্ মো.সাইফুর রহমান,মো.রিয়াজ আহসান,প্রধান শিক্ষক মো.ওমর ফারুক ও এমদাদুল হক প্রমূখ।

প্রধান অতিতির বক্তব্যে ইউএনও হাসিবুল হাসান বলেন, প্রাথমিক শিক্ষাটাই হল একটি শিশুর শক্তভিত গঠনের সময়। এসময় শিশুরা যা অনুকরণ করেন তাই তারা শক্তভাবে মস্তিস্কে ধারণ করে থাকে। তাই এই সময়কালে প্রাথমিক শিক্ষকরা যদি আন্তরিকতার সাথে ক্লাসে শিশুদের পাঠদান করান তা হলে ঐসকল শিশুরা কখনোই অপরিপক্ক হবেনা। আর যদি হ্যানো উপায় কোন শিশুকে পরিপক্ক বানানো হয় বা চেষ্টা করা হয় তা হলে সে ভবিষ্যতে ভালো কোন স্থানে যেতে পারেনা বা পারবেনা।

এই সকল শিশুরা যখন প্রাথমিকস্তর শেষ করে দ্বিতীয়স্তরে যায় তখন সে অপরিপক্কই থেকে যায়। যার ফলে টেনেটুনে পাস করে যখন ভার্সিটির অধ্যায় আসে তখন ওখানে চাঞ্চই পায়না। কারন আজকের শিশুই আগামী দিনে তার স্বপ্ন বাস্তয়নের নিজেকে তৈরি করা শুরু করে। কারণ জীবণের প্রত্যেকটা ক্ষেত্রই হল যুদ্ধ ক্ষেত্র।

মানব সৃষ্টির ভ্রম্নণ তৈরী থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা ক্ষেত্র ই যুদ্ধ ক্ষেত্র। তাই আমাদের শিক্ষা ব্যাবস্থার বর্তমান অবস্থা সন্তোষজনক না থাকায় বর্তমান সরকার শিক্ষা ব্যাবস্থার কাংঙ্খিত পরিবর্তনের জন্য তৃণমূল পযার্য় থেকে পরিবর্তনের জন্য কাজ করবেন।

উন্নত বিশ্বের সাথে তালমিলিয়ে চলার জন্য তাই একটি শিশুকে সুশিক্ষায় গড়ে তুলতে আপনার সবাই আন্তরিক ভাবে কাজ করবেন বলে আশারাখি। এসময় প্রধান অতিথি সকল প্রধান শিক্ষককে প্রকৃত জন্মসনদ দেয়া,ডেঙ্গু ও হাম প্রতিরোধে প্রতিদিন শিক্ষার্থী,অভিভাবকদের সচেতন করার বিষয় খেয়াল রাখার আহবান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost