, , ,
শিরোনাম
উজিরপুরে যুবদল কর্মীকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ চাচার স্বর্ণ চুরি করে গাড়ি কিনে উদ্বোধনে তাকেই ডাকলেন ভাতিজা রাজনৈতিক চাপের কাছে ইসি অসহায়: গোলাম পরওয়ার বিমানবন্দর চালুর ঘোষণার পরই রিয়াদে ফের বিস্ফোরণ ১২ শিক্ষক-কর্মচারীর বালিকা বিদ্যালয়ে মাত্র ১১ শিক্ষার্থী! যুবদল কর্মীকে হত্যা: ৩ আসামির বাড়িতে অগ্নিসংযোগ পতিত শক্তিকে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুজন গুলিবিদ্ধ, একজনের মোটরসাইকেল ছিনতাই শিশুকে যৌন নির্যাতন, সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ
নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

Reporter
প্রতিবেদক : মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন
প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
দপদপিয়া বকুলতলায় ওসি তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বকুলতলা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ মোঃ রাজিব সিকদার (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই রুম্মান ও এএসআই জসিমসহ নলছিটি থানা পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে রাজিব সিকদারকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আমির আলী সিকদারের ছেলে। পরে তাঁর কাছে তল্লাশি চালিয়ে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
অভিযান শেষে আটক রাজিব সিকদারকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মালামালসহ নলছিটি থানায় নেওয়া হয়।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য -সংক্রান্ত একটি মামলা করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost