
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ১নং আন্ধারমানিক ওয়ার্ডের বড় বাড়ি মাদ্রাসায় আলহাজ্ব মহিউদ্দিন মিজান এর উদ্যোগে ও রেমিডি মেডিকেল সার্ভিসেস এর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪অক্টোবর ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল রেমিডি মেডিকেল সার্ভিসেস।
ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন অভিজ্ঞ ডাঃ মারুফুল ইসলাম এবং গাইনি ও স্ত্রী রোগ অভিজ্ঞ ডাঃ মিতু। এ সময় বিভিন্ন বয়সী নারী—পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে সংগ্রহ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন রেমিডি মেডিকেল সার্ভিসেসের এম ডি আলহাজ্ব সৈয়দ গুলজার আলম ডিরেক্টর ফাইন্যান্স মুহাম্মদ তসলিম উদ্দিন, এডমিন ডিরেক্টর মোঃ খলিলুর রহমান। ডিরেক্টর কাজী শাহ নেওয়াজ জাহাঙ্গীর, ডিরেক্টর রেদোয়ান এছাড়াও উপস্থিত আলহাজ্ব আফসার উদ্দিন হাওলাদার
শহিদুল ইসলাম, আজিজুল, আরমান হোসাইন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক আলহাজ্ব মহিউদ্দিন মিজান বলেন, “ আন্ধারমানিক ইউনিয়নের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ পেয়ে স্থানীয় অসহায় রোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা এ ধরনের মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও মানবিক কার্যক্রম।