, , ,
শিরোনাম
ভাণ্ডারিয়ায় আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নল‌ছি‌টি‌তে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা নতুন করে ইরানে দফায় দফায় হামলা শুরু যুক্তরাষ্ট্রের সালিশের পর স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান
আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই জামায়াত নেতাকে অব্যাহতি

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই জামায়াত নেতাকে অব্যাহতি

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে কথিত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তাইজুল ইসলামকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে জামায়াতে ইসলামীর উপজেলা শাখা। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয় বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শিবচর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ হাওলাদারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, নিলখী ইউনিয়ন শাখার সঙ্গে সম্পৃক্ত তাইজুল ইসলামের নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি উপজেলা শাখার নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও জবাবদিহিতাকে সংগঠন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। দলীয় আদর্শ ও নীতির পরিপন্থি কোনো কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা যথাযথভাবে পর্যালোচনা করা হয়। এর অংশ হিসেবে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং অভিযোগটি পর্যালোচনার স্বার্থে তাইজুলকে উপজেলা শাখার অধীন সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শিবচর উপজেলা জামায়াতের আমির মো. সরোয়ার হোসেন মৃধা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেকেই জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। নিলখী ইউনিয়ন উপজেলা সদর থেকে দূরে হওয়ায় তাইজুলকে সেখানে দলীয় দাওয়াত ও প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি বলেন, দায়িত্ব পালনের কারণে স্থানীয় লোকজন তাকে ইউনিয়ন সভাপতি হিসেবে বিবেচনা করতেন। অভিযোগের বিষয়টি জানার পরপরই তাকে সব সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রের দাবি, গত রোববার (২৫ অক্টোবর) দুপুরে শিবচরের নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে তাইজুলের বাড়িতে ঘটনাটি ঘটে। পরদিন সোমবার থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তার কথিত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়তে থাকে। এ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা—সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে তাইজুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ফেসবুক অ্যাকাউন্টে সংশ্লিষ্ট নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা এবং ঘটনার প্রকৃত প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost