, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে ৫বছরের শিশু মাদ্রাসা থেকে আদালতের বারান্দায় পুলিশের নেতৃত্বে বড় পরিবর্তন ভাণ্ডারিয়ায় আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নল‌ছি‌টি‌তে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা নতুন করে ইরানে দফায় দফায় হামলা শুরু যুক্তরাষ্ট্রের
কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী।

সভার শুরুতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ফুল দিয়ে প্রধান অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানান। এর আগে উপজেলা পরিষদ চত্বরের সামনে একটি বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, ওসি তদন্ত এবাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সহ—সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন,উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, হাফেজ এবাদত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সংবাদকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি,জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী বলেন,কাউখালী উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের সাথে আজকের মতবিনিময় সভাটি অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়েছে। এখানে এসে আমি সকলের মাঝে এলাকার উন্নয়নের এক বুক প্রত্যাশা ও আন্তরিকতা দেখতে পেয়েছি। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বচ্ছতা ও জবাবদিহির সাথে সঠিক সময়ে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নে প্রশাসন সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়তে আমি কাউখালীর সকল শ্রেণি—পেশার মানুষের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানের সভাপতিউপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন,আজকের সভাটি আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল।

সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনা আমাদের আগামীদিনের কাজের গতি আরও বাড়িয়ে দেবে। কাউখালীর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সরকারি সেবাগুলো সাধারণ মানুষের মাঝে সুষমভাবে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসক মহোদয়ের ঐকান্তিক সহযোগিতায় আমরা কাউখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost