, , ,
শিরোনাম
ভাণ্ডারিয়ায় আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নল‌ছি‌টি‌তে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা নতুন করে ইরানে দফায় দফায় হামলা শুরু যুক্তরাষ্ট্রের সালিশের পর স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান
বামনায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বামনায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : নাসির মোল্লা
প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বরগুনার বামনায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অমিত কর্মকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন, বন বিভাগ কর্মকর্তা মোঃ সাইদুর রহমান আকন মানিক, মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা এবং পূর্ব সফিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আব্দুল মালেকসহ অন্যান্য অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য প্রত্যেকের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। বিশেষ করে স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে অন্তত একদিন হাত ধোয়ার সঠিক নিয়ম ও স্বাস্থ্যবিধি সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost