, , ,
শিরোনাম
ভাণ্ডারিয়ায় আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নল‌ছি‌টি‌তে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা নতুন করে ইরানে দফায় দফায় হামলা শুরু যুক্তরাষ্ট্রের সালিশের পর স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান
‘সাফল্যের অর্ধযুগ: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে’ প্রতিপাদ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল
নলছিটিতে তারুণ্যের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘সাফল্যের অর্ধযুগ: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে’ প্রতিপাদ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter
প্রতিবেদক : মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের নলছিটি যুব সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ‘সাফল্যের অর্ধযুগ: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে’ প্রতিপাদ্যে বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান খান হেলাল, নলছিটি পাবলিক লাইব্রেরির সভাপতি শামসুল আলম খান বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না এবং ভলান্টিয়ার্স অব নলছিটির আহ্বায়ক শাহাদাত ফকির।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডু জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করায় তারুণ্যের নলছিটির সদস্যদের অভিনন্দন জানান। তিনি সংগঠনটির ভবিষ্যৎ অগ্রযাত্রা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে নলছিটি পাবলিক লাইব্রেরির সভাপতি শামসুল আলম খান বাহার যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তরুণদের সামাজিক দায়বদ্ধতা থেকে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সমাজের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে নলছিটির বিভিন্ন সমমনা স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তারুণ্যের নলছিটিকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। তাঁরা পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও জোরদার করে একটি সমৃদ্ধ নলছিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় সংগঠনটির ছয় বছরের পথচলা, বিভিন্ন অর্জন, তরুণদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডে যুবসমাজের অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়। বক্তারা তৃণমূল পর্যায়ে তরুণদের সংগঠিত করা, নেতৃত্বের গুণাবলি বিকশিত করা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে যুবসমাজকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত উপদেষ্টা শরীফ ওসমান হাদী এবং প্রতিষ্ঠাকালীন সদস্য ও কো-কনভেনর মুহিব বিল্লাহর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আকাশ।
উল্লেখ্য, ২০২০ সালের ২৮ অক্টোবর যাত্রা শুরু করে তারুণ্যের নলছিটি যুব সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি তরুণদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে নলছিটির যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। ধারাবাহিক কার্যক্রম ও অর্জনের মধ্য দিয়ে সংগঠনটি তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেছে এবং জাতীয় পুরস্কার অর্জনের গৌরবও লাভ করেছে।
ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে সংগঠনটি সপ্তম বছরে পদার্পণ করেছে। আগামীতেও তরুণদের ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে কাজ করার মাধ্যমে সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost