, , ,
শিরোনাম
ভাণ্ডারিয়ায় আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থায়নের অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নল‌ছি‌টি‌তে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা নতুন করে ইরানে দফায় দফায় হামলা শুরু যুক্তরাষ্ট্রের সালিশের পর স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান
বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর

বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সোমবার এক বার্তায় নতুন দাম ঘোষণা করে কমিশন। আজ রাত ৮টা থেকে এ মূল্য কার্যকর হবে।

এদিকে, ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দামও ২২৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন নির্ধারিত দাম দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম, আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার এবং পরিবহনসহ সংশ্লিষ্ট খরচ বিবেচনায় নিয়ে এলপিজির দাম নির্ধারণ করা হয়। এসব বিষয় প্রতি মাসে পর্যালোচনা করে ভোক্তাপর্যায়ে দাম সমন্বয় করে কমিশন।

তবে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। বাজারে কমিশনের বেঁধে দেওয়া দামে এলপিজি পাওয়া যাচ্ছে কি না, তা নিয়েও ভোক্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে।

সংশ্লিষ্টদের আশঙ্কা, নতুন করে দাম বাড়ানোর ফলে রান্নার জ্বালানি বাবদ পরিবারের মাসিক ব্যয় আরও বাড়বে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost