, , ,
শিরোনাম
পাঁচ বাসে মিলল ১৩ লাখ টাকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ-জাটকা কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি ও চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন শ্বশুরবাড়িই ছিল জামাতার ইয়াবা মজুতের আস্তানা, ডিবির অভিযানে গ্রেপ্তার ২ উন্নত চিকিৎসা সেবার প্রত্যয়ে বরিশালে ল্যাবএইড এর সেবা দিবস’ পালিত বরিশালের কাজিরহাটে কোচিং সেন্টারের কাঠের মাচা ভেঙে ৩০ শিক্ষার্থী আহত ‘ঘরের ভেতর অলৌকিক জোড়া কবর’, রহস্য উদঘাটন ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী মেহেন্দিগঞ্জে ৫বছরের শিশু মাদ্রাসা থেকে আদালতের বারান্দায় পুলিশের নেতৃত্বে বড় পরিবর্তন ভাণ্ডারিয়ায় আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত
পুলিশের নেতৃত্বে বড় পরিবর্তন

পুলিশের নেতৃত্বে বড় পরিবর্তন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত আইজি, ডিআইজিসহ সাত ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক (অতিরিক্ত আইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (পুলিশ) ক্যাডারেরসাত কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল এবং নতুন পদায়নের বিস্তারিত তুলে ধরা হলো-

১. মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা: বর্তমান কর্মস্থল- মহাপরিচালক (অতিরিক্ত আইজি), এসআরবি, ঢাকা।

বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা।

২. ফারুক আহমেদ: বর্তমান কর্মস্থল- অতিরিক্ত আইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা।

বদলি/পদায়নকৃত কর্মস্থল- মহাপরিচালক (অতিরিক্ত আইজি), এসআরবি, ঢাকা।

৩. মো. সায়েদুর রহমান: বর্তমান কর্মস্থল- অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা।

বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা।

৪. গাজী জসীম উদ্দিন: বর্তমান কর্মস্থল- অতিরিক্ত আইজি, শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা।

বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগ, ঢাকা।

৫. ইসরাইল হাওলাদার: বর্তমান কর্মস্থল- পুলিশ কমিশনার (ডিআইজি), জিএমপি, গাজীপুর (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা।

৬. মো. আশিক সাঈদ: বর্তমান কর্মস্থল- ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী।

বদলি/পদায়নকৃত কর্মস্থল- পুলিশ কমিশনার (ডিআইজি), জিএমপি, গাজীপুর।

৭. মীর আশরাফ আলী: বর্তমান কর্মস্থল- ডিআইজি, রেলওয়ে পুলিশ।

বদলি/পদায়নকৃত কর্মস্থল- ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী।

জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়নসংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost