, , ,
শিরোনাম
যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ তিন তরুণ গ্রেপ্তার জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ বরিশালে নাশকতার মামলায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক ওঝার ঝাড়ফুঁকে কাটল সাড়ে চার ঘণ্টা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর
কাঁঠালিয়া সদর ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক বিএনপি নেতা মিজানুর রহমান

কাঁঠালিয়া সদর ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক বিএনপি নেতা মিজানুর রহমান

Reporter
প্রতিবেদক : রাহাতুজ্জামান
প্রকাশিত : শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

আসন্ন ৪ নম্বর কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ—সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মিজানুর রহমান আকন।

দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত থেকে এলাকায় শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের গড়ে তোলার কাজে দায়িত্ব পালন করেছেন মিজানুর রহমান আকন। শিক্ষকতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মিজানুর রহমান আকনের সমর্থকদের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।

এ বিষয়ে মো. মিজানুর রহমান আকন বলেন, দীর্ঘদিন শিক্ষকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। সুযোগ পেলে ইউনিয়নের শিক্ষা, যোগাযোগ, নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে নির্বাচনে প্রার্থী হওয়া এবং দলীয় সমর্থন পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট প্রক্রিয়া ও সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost