, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে একাধিক মামলার আসামি সালাউদ্দিন ছালা গ্রেপ্তার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান গলাচিপায় বিএনপির সাইনবোর্ড টানিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন দখল ভুয়া ফেসবুক আইডিতে মানহানি ও ভাষানচর কল্যাণ সমিতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুলাদীতে গাঁজাসহ গ্রেপ্তার দুই বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, জানে না পুলিশ বাউফলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এক চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩ সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকানোর আকুতি
বামনায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

বামনায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

Reporter
প্রতিবেদক : মোঃ নাসির মোল্লা
প্রকাশিত : সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ও তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা হোসেন খান অডিটোরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে ডৌয়াতলা ইউনিয়নের ১ ও ৩ নম্বর ওয়ার্ড—ডৌয়াতলা ও উত্তর কাকচিড়া এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুছালে হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম টুকু, ৩ নম্বর রামনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নেসার উদ্দিন শরীফ, বামনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুল হাসিব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল কোরাইশি বাবু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাহেব আলী সর্দার এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজিব হোসেন রাজু।

অনুষ্ঠানে বক্তারা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঠিকভাবে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের আওতায় প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করতে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সংশ্লিষ্টদের সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost