, , ,
শিরোনাম
মুখ চেপে ধরে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে যুবদল কর্মীকে কোপাল দুর্বৃত্তরা ইজিবাইকে নেওয়া হচ্ছিল বোমা, চালক গ্রেপ্তার আমতলীতে ঘর উচ্ছেদ না করলে গানপাউডার দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত বরিশালে যুবলীগের শপথ গ্রহণের ভিডিও ভাইরাল উজিরপুরে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও বরিশালে কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে দুর্ঘটনা ছাত্রী ও শিক্ষিকাকে নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক বরখাস্ত হিজলায় তেলবাহী ট্যাংকারের ঢেউয়ে ৩৫ যাত্রী নিয়ে খেয়া ট্রলারডুবি, অল্পের জন্য রক্ষা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুরঞ্জিত দাসের ওপর হামলা এবং মারধরের পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাসায় আশ্রয় নিয়েছিলেন অভিযুক্ত যুবদল নেতা ইমরান খান সালাম। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সহ—সভাপতি সোহেল রানার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তার ইমরান খান সালাম বাকেরগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এর আগে দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ চেম্বারে যুবদল নেতার হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন ডা. সুরঞ্জিত দাস।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডা. সুরঞ্জিত দাস চেম্বারে রোগী দেখছিলেন। এ সময় যুবদল নেতার বাবা বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তার চেম্বারে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন।

বেলায়েত হোসেন খান বিষয়টি তার যুবদল নেতা ছেলে ইমরান খান সালামকে জানালে ইমরান ৩—৪ সহযোগী নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন।

ডা. সুরঞ্জিত দাস বলেন, যুবদল নেতা চেম্বারে ঢুকেই তার সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরিস্থিতি বেগতিক দেখে তিনি চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন।

পরে তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেন। পাশাপাশি ঘটনার পর চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক প্রতিবাদের অংশ হিসেবে তারা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন। পরে অবশ্য জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে গ্রেপ্তার এড়াতে ছাত্রলীগ নেতার বাড়িতে আশ্রয় নেন যুবদল নেতা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহিন বলেন, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খান সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost