, , ,
শিরোনাম
বরিশালে জমির বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক, থানায় এসে আরও ২ জন গ্রেপ্তার বরিশালে মামলায় সেনা সদস্যসহ একাধিক ব্যাক্তিকে হয়রানির অভিযোগ, বাদীর অভিযোগ নিয়ে প্রশ্ন লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! ওসিকে ম্যানেজের কথা বলে ইউপি সদস্যের সঙ্গে এসআইয়ের কথোপকথনের অডিও ফাঁস! ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার ট্রলারের ধাক্কায় সেতু ভেঙে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ পটুয়াখালীতে ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বাহরাইনে হামলা চালাল ইরান দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!

লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ভোলার লালমোহন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বছরের পর বছর ধরে চলছে প্রধান শিক্ষকের চরম সংকট। উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৯টিতেই নেই কোনো নিয়মিত প্রধান শিক্ষক। ফলে বছরের পর বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা।

এতে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে। উপজেলার প্রায় ৪৭ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

জানা গেছে, বিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদের ৮০ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণের বিধান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে পদোন্নতি কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ায় শূন্য পদগুলো পূরণ হচ্ছে না। এর মধ্যে প্রতি বছর শিক্ষকরা অবসরে যাওয়ায় প্রধান শিক্ষকের শূন্য পদের সংখ্যা আরও বাড়ছে। ফলে দিন দিন সংকট আরও প্রকট হচ্ছে। প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করা সহকারী শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কাজও সামলাতে হচ্ছে। এতে তাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান তদারকি, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার মান নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে।

উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমজাদ হোসেন, মো. দুলাল উদ্দিন, মো. সোহেল ও নমিতা রানী দাস বলেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদেরই অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। একই সঙ্গে নিয়মিত পাঠদানেও প্রভাব পড়ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মান বজায় রাখতে দ্রুত প্রধানশিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা জরুরি।

এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ জানান, অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের গ্রেডেশন তালিকা তৈরির কার্যক্রম চলছে। শিগগিরই তালিকা প্রস্তুত করে অধিদপ্তরে পাঠানো হবে। আশা করছি, এ সমস্যা সমাধানে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost