, , ,
শিরোনাম
ওসিকে ম্যানেজের কথা বলে ইউপি সদস্যের সঙ্গে এসআইয়ের কথোপকথনের অডিও ফাঁস! ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার ট্রলারের ধাক্কায় সেতু ভেঙে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ পটুয়াখালীতে ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বাহরাইনে হামলা চালাল ইরান দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি কাউখালীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, ক্রেতাদের মাঝে অসন্তোষ নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,  কলাপাড়ায় ৪ লিটার মদসহ ২ যুবক গ্রেফতার খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে আটকে পড়ে এক যুবক। প্রায় দেড় ঘণ্টা পর তাকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের ডান পাশের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ফকিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন মিলে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। এ সময় তাদের একজন বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। কিন্তু ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে বিদ্যুৎ চালু থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খুঁটির ওপর আটকে পড়েন তিনি। তার বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তার নাম—পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা সুলতান শেখ বলেন, রাত ১০টার দিকে ফকিরবাড়ী এলাকায় বিদ্যুতের খুঁটির ওপর একজনকে আটকে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে উদ্ধার অভিযান শুরু করা হয়।

মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা খাইরুল আলম বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ওই যুবককে উদ্ধার করা হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের ডান পাশের বেশ কিছু অংশ পুড়ে গেছে। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ওই এলাকা ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি—২—এর মাওনা জোনাল অফিসের অধীন। কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শান্তনু রায় বলেন, খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে যায়। দিবাগত রাত ১২টার দিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। উদ্ধারকাজের সময় ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তিনি কেন বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন, তা তদন্ত করে দেখা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost