, , ,
শিরোনাম
ওসিকে ম্যানেজের কথা বলে ইউপি সদস্যের সঙ্গে এসআইয়ের কথোপকথনের অডিও ফাঁস! ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার ট্রলারের ধাক্কায় সেতু ভেঙে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ পটুয়াখালীতে ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বাহরাইনে হামলা চালাল ইরান দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি কাউখালীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, ক্রেতাদের মাঝে অসন্তোষ নলছিটিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,  কলাপাড়ায় ৪ লিটার মদসহ ২ যুবক গ্রেফতার খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
ওসিকে ম্যানেজের কথা বলে ইউপি সদস্যের সঙ্গে এসআইয়ের কথোপকথনের অডিও ফাঁস!

ওসিকে ম্যানেজের কথা বলে ইউপি সদস্যের সঙ্গে এসআইয়ের কথোপকথনের অডিও ফাঁস!

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক ইউপি সদস্যকে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দাবি করে তার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টের মামলা করেছে পুলিশ। অথচ সেই ইউপি সদস্যের সঙ্গেই থানার এক উপপরিদর্শকের (এসআই) গোপন যোগাযোগ ও অর্থ লেনদেনের অভিযোগ সামনে এসেছে। গ্রাম পুলিশের মাধ্যমে ওই ইউপি সদস্যকে নির্দিষ্ট স্থানে ডেকে নেওয়া, ওসিকে ম্যানেজ করার নামে টাকা চাওয়া এবং পুলিশি হয়রানি থেকে রেহাই পেতে অর্থ দেওয়ার বিষয়ে একাধিক কথোপকথনের অডিও প্রতিবেদকের হাতে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার ভূমিকা এবং থানা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযুক্ত এসআইয়ের নাম হারুন অর রশিদ। আর ইউপি সদস্য হলেন দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ রানা।

গত বুধবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে দণ্ডপাল ইউনিয়নের সন্ন্যাসীর ডাঙ্গা গ্রামে মাসুদ রানার বাড়িতে যান দেবীগঞ্জ থানার এসআই হারুন অর রশিদ, এসআই নাছিম, এসআই শহিদুল ইসলাম ও এসআই ইমরান খান। পুলিশের ডাকাডাকির পর মাসুদের স্ত্রী ছাবিনা আক্তার শিল্পী বাইরে এসে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখতে পান। পরে স্বামীকে জানালে মাসুদ রানা বাড়ি থেকে বের হন। এ সময় পুলিশ সদস্যরা তাকে সঙ্গে যাওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ করেন তিনি।

একপর্যায়ে ফেসবুক লাইভে এসে এসআই হারুন অর রশিদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেন মাসুদ রানা। গত দেড় মাস ধরে গ্রাম পুলিশ সদস্যের মাধ্যমে বিভিন্ন সময়ে ফোন করে তাকে হুমকি দেওয়ার অভিযোগও তোলেন তিনি। যদিও পুলিশের দাবি, মাসুদ মব তৈরি করে পুলিশি কাজে বাধা প্রদান করেন।

এ ঘটনার পর বুধবার (১১ নভেম্বর) এসআই হারুন অর রশিদ বাদী হয়ে মাসুদ রানাকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৪ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

তবে পুলিশের এই অভিযানের আগে থেকেই এসআই হারুনের সঙ্গে মাসুদ রানার যোগাযোগ ছিল বলে দাবি করেছেন ইউপি সদস্য। এ দাবির পক্ষে তিনি ২৪ অক্টোবরের একটি কল রেকর্ডের কথা জানিয়েছেন। ওই অডিওতে মাসুদ রানা, গ্রাম পুলিশ সদস্য আশ্বিনাথ রায় ও এসআই হারুন অর রশিদের কণ্ঠ শোনা যায়।

অডিওর শুরুতে গ্রাম পুলিশ সদস্য আশ্বিনাথ রায়কে মাসুদ রানার কাছে জানতে চাওয়া হয়, ‘ভাই বাসায় আছেন?’ জবাবে মাসুদ রানা বলেন, ‘হ্যাঁ, বাসায়।’ এরপর আশ্বিনাথ বলেন, ‘যাচ্ছি বাসায়। তাহলে এইদিকে একটু আসেন। বাইরে আসেন। স্যার আসছে তো, হারুন স্যার।’

এ সময় মাসুদ রানা জানতে চান, ‘হারুন ভাই আছেন?’ আশ্বিনাথ সম্মতিসূচক জবাব দেন। পরে মাসুদ তাকে বাড়িতে আসতে বললে আশ্বিনাথ বলেন, ‘বাসায় না যায় উনি।’ তখন পাশ থেকে এসআই হারুন অর রশিদকে বলতে শোনা যায়, ‘বাসায় যাব না, বাসায় যাব না।’ এরপর মাসুদ রানা তাদের কাদেরের মোড়ে আসতে বলেন। জবাবে আশ্বিনাথ বলেন, ‘আপনার বাড়ির পিছন পাশে, আরেক বাড়ির বাঁশঝাড়ে।’

মাসুদ রানার দাবি, ওই দিন বিকেল পৌনে ৫টার দিকে এসআই হারুন তার বাড়ির পাশে যান। সেখানে পুলিশি হয়রানি না করার শর্তে তাকে ৫০ হাজার টাকা দেন তিনি।

শুধু তাই নয়, টাকা লেনদেনের পরও গ্রাম পুলিশ সদস্য আশ্বিনাথকে দিয়ে মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করান এসআই হারুন, এমন দাবি করেছেন ওই ইউপি সদস্য। ওই দিনের আরেকটি কথোপকথনের রেকর্ডে আশ্বিনাথকে বলতে শোনা যায়, ‘ওনাকে বলিও, ওসি স্যার তো আমাকেই পাঠাবে। মেম্বারকে একটু বলে দিও, মোটা একটা ইয়া (টাকা) দিবে। আমি ওসি স্যারকে ভাইল (ম্যানেজ) করে নিব। স্যার তো (ওসি মুসা মিয়া) বদলি হইছিল। এখন আর হবে না। থেকে গেল। আপনি আবার এই বলিয়েন না। তাহলে আবার স্যার বলবে যে তুমি আবার সব কথা বলে দাও।

কথোপকথনের একপর্যায়ে মাসুদ রানা জানতে চান, ‘ভাই (এসআই হারুন) আমার ওপর খুশি তো নাকি?’ জবাবে আশ্বিনাথ বলেন, ‘খুশি বলতে খুশিই। আপনি দুই—এক দিনের মধ্যে স্যারের (এসআই হারুন) সঙ্গে দেখা করিয়েন।’

এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে মাসুদ রানার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ও পূর্বের মামলার প্রসঙ্গ এনে পুলিশি অভিযান ও নতুন করে মামলা, অন্যদিকে একই ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার গোপন যোগাযোগ এবং টাকা লেনদেনের অভিযোগ। অডিওতে ওসিকে ম্যানেজ করার কথা বলা হলেও এ বিষয়ে ওসি মুসা মিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সুশাসনেএ জন্য নাগরিক (সুজন) এর পঞ্চগড় জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা বলেন, পুলিশের এমন দ্বিচারিতা আইনের সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। পুলিশের আইনী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে তা নিবে। কিন্তু এভাবে অর্থের বিনিময়ে সমঝোতা মোটেও সমীচীন নয়। এখানে একটি ঘটনা সামনে এসেছে মাত্র। এমন আরও অনেক ঘটনা সামনে না আসায় আমরা জানতে পারি না। আইনের সুশাসনের প্রথম ধাপ পুলিশের নিজেদের মধ্য থেকেই শুরু হওয়া উচিত দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে এসআই হারুন অর রশিদ ইবলেন, আমার সম্পর্কে আপনি ভাল জানেন।

এই বিষয়ে মুঠোফোনে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া বলেন, ‘আপনি তদন্ত ছাড়া লেখতেছেন লেখেন। আপনি সঠিক তথ্য না নিয়ে নিউজ করতেছেন। আপনি শুধু শুনলেন আর নিউজ করলেন। আপনি আসেন সামনে। আমি সব মিডিয়ার লোক ডাকতেছি। আপনি আসেন প্রুফ করে দেন।’

অভিযোগ ও অডিও রেকর্ডের বিষয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, ‘অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost