, , ,
শিরোনাম
বরিশালে জমির বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক, থানায় এসে আরও ২ জন গ্রেপ্তার বরিশালে মামলায় সেনা সদস্যসহ একাধিক ব্যাক্তিকে হয়রানির অভিযোগ, বাদীর অভিযোগ নিয়ে প্রশ্ন লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! ওসিকে ম্যানেজের কথা বলে ইউপি সদস্যের সঙ্গে এসআইয়ের কথোপকথনের অডিও ফাঁস! ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে যুবক, দেড় ঘণ্টা পর উদ্ধার ট্রলারের ধাক্কায় সেতু ভেঙে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ পটুয়াখালীতে ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার বাহরাইনে হামলা চালাল ইরান দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
বরিশালে জমির বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

বরিশালে জমির বিরোধে ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বরিশালের বানারীপাড়ায় জমিজমার বিরোধে বড় ভাইয়ের পাইপের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির মোর্শেদ শিশির মোল্লা ওরফে শিশির বাবু (৪০) বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই জহিরুল আলম বিপুল মোল্লা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তাঁদের বাবা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মৃত মোরশেদ আলম দিলির মোল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির জমিজমা নিয়ে একটি পক্ষের বিরোধ চলছিল। সম্প্রতি ওই পক্ষ ৩২ শতক জমি লিখে দেওয়ার মাধ্যমে বিরোধের মীমাংসা করে। তবে এই জমি নিয়ে বড় ভাই বিপুল মোল্লার সঙ্গে ছোট ভাই শিশিরের বিরোধ দেখা দেয়।

এর জেরে গতকাল রাতে বাড়ির সামনে দুই ভাইয়ের মধ্যে কথা—কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে বিপুল মোল্লা পাইপ দিয়ে শিশিরকে আঘাত করেন। এতে তিনি আহত হলে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার বিকেলে শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শিশিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শিশিরের স্ত্রী লিজা আক্তার বলেন, বড় ভাইয়ের পাইপের আঘাতের পর তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়েন। তখন তিনি বারবার বলছিলেন, তাঁর শ্বাস বন্ধ হয়ে আসছে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

প্রতিবেশী মো. সামশুল হক বলেন, রাতে জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাড়ির সামনে মারামারি হয়। একপর্যায়ে বড় ভাই পাইপ দিয়ে আঘাত করলে শিশির সেখানে বসে পড়েন। পরে তাঁকে ঘরে নেওয়া হলে বুকে ব্যথা শুরু হয়।

অভিযোগের বিষয়ে বিপুল মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্ত করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা—পুলিশ। এ ঘটনায় বানারীপাড়া থানায় এখনো কোনো অভিযোগ আসেনি। তাই সেখানে পুলিশ পাঠানো হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost