, , ,
শিরোনাম
বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড কাজিরহাটে সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, দুইজন হাতেনাতে আটক কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ বাগেরহাটের বিএনপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর পাথরঘাটা উপজেলা এনসিপির কমিটিতে অনুমতি ছাড়া নাম, শিক্ষকের পদত্যাগ পটুয়াখালীতে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার বরগুনায় ২ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশের চুরি হওয়া পিকআপ ২ ঘণ্টা পর উদ্ধার

চট্টগ্রামে পুলিশের চুরি হওয়া পিকআপ ২ ঘণ্টা পর উদ্ধার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের হালিশহর থানা পুলিশের টহল দলের পিকআপ চুরির দুই ঘণ্টা পরই বাহনটি উদ্ধার হয়েছে।

কর্ণফুলী থানার ফকিরনীর হাট এলাকায় থেকে পিকআপ উদ্ধারের কথা জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ।

তিনি বলেন, পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে সেটি ফেলে পালিয়ে যায় চোর।

হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, “কে চুরি করেছে তাকে ধরতে আমাদের অভিযান চলছে।”

এর আগে বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের পাশে পুনাক ক্যান্টিনে পুলিশ সদস্যদের খাওয়া—দাওয়ার সময় পিকআপটি নিয়ে সটকে পড়েন এক ব্যক্তি।

পুলিশ কর্মকর্তা আমিনুর বলেছিলেন, “হালিশহর থানা পুলিশের একটি টহল দল ভাত খেতে সড়কের পাশে একটি ক্যান্টিনে গিয়েছিল। ১০ মিনিট পর বের হয়ে দেখে গাড়িটি নেই।

“সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের সঙ্গে সঙ্গে এক লোক নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে গাড়িতে ওঠেন এবং সেটি চালিয়ে আগ্রাবাদের দিকে চলে যান।

হালিশহর থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে টহল দলে দুই কনস্টেবল ছিলেন। তারা তিনজন ও চালক মিলে জেলা পুলিশ লাইন্সের গেইটের পাশে পুনাক ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে যান। সেখান থেকে বের হয়ে দেখেন তাদের গাড়িটি নেই।

এর দুই ঘণ্টা পর গাড়িটি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost