বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনাম
বরিশালে হানি ট্র্যাপ চক্রের ফাঁদে ইলেকট্রিক মিস্ত্রি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার কানাডায় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা! সেনাবাহিনীকে অনির্দিষ্টকাল মাঠে রাখতে চায় না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকের সামনেই স্কুলছাত্রীকে জুতা পেটা করলো ‍যুবলীগ নেতার স্ত্রী ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেফতার জমি অধিগ্রহণ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল মেহেন্দিগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু নোনা জলে ডুবেছে ‘নিরাপদ পানি প্রকল্প’ ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, যুবক নিহত
নোনা জলে ডুবেছে ‘নিরাপদ পানি প্রকল্প’

নোনা জলে ডুবেছে ‘নিরাপদ পানি প্রকল্প’

নিরাপদ খাবার পানি পৌঁছে দিতে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের আদর্শ গ্রামে প্রায় সাড়ে ৭৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ‘নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প’। কিন্তু প্রকল্প বাস্তবায়নের ৭বছর পেরিয়ে গেলেও একদিনের জন্যও সুপেয় পানি পাননি এলাকাবাসী। বিশুদ্ধ পানির বদলে গভীর নলকূপ থেকে উঠেছে লবণাক্ত পানি। ফলে প্রকল্প এখন অচল অবস্থায় পড়ে আছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়। এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, তদারকির অভাব এবং পরিকল্পনার ভুলের কারণে প্রকল্পটি ব্যর্থ হয়।

খোঁজ নিয়ে জানা যায়, উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপদ পানির সংকট দূর করতে প্রায় ৭ বছর আগে কালাইয়া আদর্শ গ্রামে গভীর নলকূপ, সাবমারসিবল পাম্প, চারটি ওভারহেড ট্যাংক, পাইপলাইন ও টয়লেট স্থাপন করা হয়। তবে পরীক্ষামূলকভাবে পানি উত্তোলনের সময়ই দেখা যায়, বিশুদ্ধ পানির পরিবর্তে লবণাক্ত পানি উঠছে। এরপর প্রকল্পটি আর চালু হয়নি। স্থানীয়দের ভাষ্য, কাজ শেষ করেই ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সরে যান।

এ বিষয়ে তথ্য জানতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা জানান, প্রকল্পসংক্রান্ত কোনো ফাইল বর্তমানে অফিসে নেই। ফলে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়।

প্রকল্পটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়দের নিয়ে একটি পানি ব্যবস্থাপনা কমিটিও গঠন করা হয়। কমিটির প্রধান করা হয় আদর্শ গ্রামের বাসিন্দা মো. কবির হোসেনকে। তার নামেই বিদ্যুতের মিটার স্থাপন করা হয়। পরে পরীক্ষামূলকভাবে পাম্প চালাতে গিয়ে প্রায় ২৮ হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়ে। বিল পরিশোধ না হওয়ায় কবির হোসেনের নামে মামলা করে বিদ্যুৎ বিভাগ। পরে এলাকাবাসীর চাপের মুখে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীরা ওই বিল পরিশোধ করেন এবং মামলা প্রত্যাহার করা হয়।

কবির হোসেন বলেন, “এই প্রকল্প আমাদের কোনো কাজে আসেনি। বিশুদ্ধ পানির বদলে লবণ পানি উঠেছে। আমরা কেউ সেই পানি ব্যবহার করিনি। অথচ আমাকে না জানিয়ে কমিটির প্রধান করে আমার নামেই বিদ্যুতের মিটার দেওয়া হয়। পরে বিদ্যুৎ বিলের মামলায় আমাকে হয়রানিও হতে হয়েছে।”

স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, এই গ্রামের প্রায় ৫০টিরও বেশি পরিবারের জন্য বিশুদ্ধ পানির অভাবে আছেন। একটি মাত্র গভীর নলকুপ ছিল তাও নষ্ট হয়ে গেছে। আমরা এত গুলো পরিবার অনেক দুর থেকে পানি সংগ্রহ করতে হয়। দ্রুত সময়ের মধ্যে নিপাদ পানির ব্যবস্থার জন্য দাবী করেন তিনি।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ—সহকারী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেন, “আমি এখানে যোগদানের আগেই প্রকল্পটির কাজ হয়েছে। তাই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানি না। তারপরও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost