বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনাম
বরিশালে হানি ট্র্যাপ চক্রের ফাঁদে ইলেকট্রিক মিস্ত্রি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার কানাডায় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা! সেনাবাহিনীকে অনির্দিষ্টকাল মাঠে রাখতে চায় না সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষকের সামনেই স্কুলছাত্রীকে জুতা পেটা করলো ‍যুবলীগ নেতার স্ত্রী ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেফতার জমি অধিগ্রহণ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল মেহেন্দিগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু নোনা জলে ডুবেছে ‘নিরাপদ পানি প্রকল্প’ ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, যুবক নিহত
বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

হাম উপসর্গে বরিশালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে বুধবার (০৬ মে) সকাল ৭টায় শিশুটির মৃত্যু হয়।

মৃত শিশুটির নাম আহাদ (৮ মাস)। সে বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ের বাসিন্দা ইউসুফের সন্তান। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে, যার মধ্যে শেবাচিমে মৃত্যু হয়েছে ১৫ জনের।

বৃহস্পতিবার (০৭ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, বুধবার (৬ মে) সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৮ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ২৫ জন। হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। বর্তমানে ভর্তি আছেন ১৫৮ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ১৬৯৪ রোগী।

বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, হাসপাতালে হাম উপসর্গে শিশু ভর্তির সংখ্যা কম ছিলো; একইসঙ্গে মৃত্যুর কোনো খবরও ছিলো না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালায়ের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবদি বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন চার হাজার ১৫৮ জন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost